India & World UpdatesHappeningsSportsBreaking News
ভারতের বিশ্বজয়ী দৃষ্টিহীন মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

ওয়েটুবরাক, ২৮ নভেম্বর: দৃষ্টিহীন মহিলাদের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেই দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর আহ্বানে তাঁর বাসভবনে যান ক্রিকেটারেরা। দলের সকলের স্বাক্ষর করা একটি ব্যাট মোদির হাতে তুলে দেন ক্রিকেটারেরা। পাল্টা প্রধানমন্ত্রীও তাঁর স্বাক্ষর করা একটি বল ক্রিকেটারদের উপহার হিসাবে দেন। ক্রিকেটারদের নিজের হাতে লাড্ডুও খাইয়ে দেন মোদি। সংবর্ধনার পর ক্রিকেটারদের সঙ্গে মত বিনিময় তিনি।
বিশ্বকাপের ফাইনালে কলম্বোর মাঠে নেপালকে সাত উইকেটে হারিয়েছেন ভারতের মেয়েরা। অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছেন তাঁরা। নিজেদের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা।



