Barak UpdatesHappeningsBreaking News
ভারতবিরোধী পোস্ট: শিলচরে যুবক ধৃত
ওয়েটুবরাক, ৯ মে : “ভারত-পাক যুদ্ধে ইসলামেরই জয় হবে”, ফেসবুকে এমন মন্তব্য করে গ্রেফতার হলেন ঘু়ংঘুর দুর্গাপল্লীর ২২ বছরের যুবক নাসিম লস্কর। তার বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করার অভিযোগ এনে মামলা করেছিলেন সন্তোষ নুনিয়া নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, যুদ্ধের আবহে এই ধরনের পোস্ট ভারতবিরোধী এবং ইচ্ছাকৃত ভাবে উত্তেজনা সৃষ্টির অপপ্রয়াস। তাই তাকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে।



