Barak UpdatesHappenings
ব্লাড ডোনার্স ফোরাম সহযোগে ২৪ ঘন্টায় লায়ন্স-লিও-র তিনটি রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ৯ মার্চ : বছরে দু-তিন বার রক্ত সংকট চরম আকার ধারণ করে। এর মধ্যে ফেব্রুয়ারি-মার্চ এর এই সময় অন্যতম। এই সংকটে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তথা প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে রোগীদের রক্তের জোগান দিতে প্রতিদিনই কাজ করে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল লায়ন্স ও লিও ক্লাব।
গত ৭ মার্চ সন্ধে থেকে ৮ মার্চ সন্ধে পর্যন্ত লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা তিনটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন। সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। রক্ত সংগ্রহে ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টার কর্তৃপক্ষ।
গত ৭ মার্চ সন্ধ্যায় রঙের উৎসব হোলি উপলক্ষে লায়ন্স ও লিও ক্লাব অব শিলচর গ্রেটারের আয়োজিত রক্তদান শিবিরে মোট দশজন রক্তদান করেন। ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে আয়োজিত এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন সব্যসাচী রুদ্র গুপ্ত (৫৮তম), রাজা রায় (৪৫তম), দেবরাজ ধর, ধৃতি সুন্দর দত্ত, শুভ চক্রবর্তী, বিশাল পাল, বিজয় চন্দ, অলক কুমার রায়, সন্দীপ সাহা ও সঞ্জীব দেবরায়। আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সহ সম্পাদক দেবালয় ভাওয়াল, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সহসভানেত্রী পূরবী দাস ও কোষাধ্যক্ষ দেবকমল গোস্বামী। ব্লাড সেন্টারের প্রধান ডাঃ শবনম বাহার বড়ভূইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহে ছিলেন কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল সহ অনুরাধা দেব, প্রিয়াঙ্কা সিনহা ও মমতা রাজবংশী। প্রত্যেক রক্তদাতাকে ফোরাম ও ব্লাড সেন্টারের পক্ষ থেকে দুটি পদক ও দুটি শংসাপত্র দেওয়া হয়।
দ্বিতীয় শিবির লায়ন্স ক্লাব অব লক্ষীপুর এবং মাড়োয়ারি যুব সংস্থার যৌথ আয়োজনে ফুলেরতলে অনুষ্ঠিত হয় গত ৮ মার্চ সকাল ১১টা থেকে। লিও ক্লাব অব লক্ষীপুর, মাড়োয়ারি সম্মেলন, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম লক্ষীপুর ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই শিবির। বিশ্ব নারী দিবস উপলক্ষে ফুলেরতলের পাল ম্যানশনে আয়োজিত শিবিরের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, লায়ন্স ক্লাব অব লক্ষীপুরের সম্পাদক লায়ন ললিত কুমার সিংহ, মাড়োয়ারি সন্মেলনের সভাপতি দিলীপ বিনায়কা, ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের মেডিক্যাল অফিসার ডাঃ দিলোয়ার হুসেন সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং সদস্যারা। শিবিরে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের বিশেষ সহযোগিতায় মোট ২৮ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। বিশ্ব নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা রক্তদাতাদের উত্তরীয়, শংসাপত্র এবং একটি উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। আয়োজক কমিটি আগামী দিনে লক্ষীপুরবাসী সহ জনগণের সহযোগিতা কামনা করেন। শিবির পরিচালনায় ছিলেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের লক্ষীপুর ইউনিটের সভাপতি রাজ পাল, নয়নজ্যোতি রায়, হেমন্ত বিনায়কা, বিপ্লব সাহা প্রমুখ।
তৃতীয় শিবিরটি আয়োজিত হয় ৮ মার্চ বিকেল ৫ টায় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে। রক্তদানের মাধ্যমে হাসি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান টাইকুন এর সত্ত্বাধিকারী অভিষেক দাস তার পুত্র অভিনব এর পঞ্চম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি।
শিবিরে ৭ জন রক্তদান করেন। এরা হলেন টাইকুন এর সত্ত্বাধিকারী অভিষেক দাস, রোহন দাস, অভিজিৎ দাস, বিভবানন্দ পাল, রাহুল সরকার, কনক চৌধুরী, চয়ন শীল। কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়ার নেতৃত্বে রক্ত সংগ্রহে ছিলেন কাউন্সিলর শান্ত সিনহা, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম সহ প্রিয়াঙ্কা সিনহা, অনুরাধা দেব প্রমুখ। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরাম এবং ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং টাইকুন এর পক্ষ থেকে একটি মোমেন্ট প্রদান করা হয়।
সুষ্ঠুভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ জোগাতে শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত সহ লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার এর রাজু ভৌমিক, সুবীর বণিক, মলয় পাল প্রমুখ। উল্লেখ্য, প্রতিটি শিবিরেই হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপজনিত কারণে বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি।



