Barak UpdatesHappenings

ব্লাড ডোনার্স ফোরামের সদস্য অমৃত পালের মৃত্যুবার্ষিকীতে মহিলা শাখার রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ১ ফেব্রুয়ারি : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম-এর সক্রিয় একনিষ্ঠ সদস্য তথা হোটেল কল্পতরুর সত্ত্বাধিকারী প্রয়াত অমৃত পালের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিলচর সার্কিট হাউস রোডের হোটেল কল্পতরুতে শিবির আয়োজনের উদ্যোগ নেয় ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখা। ১ ফেব্রুয়ারি, রবিবার সকাল ১১টায় প্রয়াত অমৃত পালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শিবিরের উদ্বোধন করেন বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, সাধারণ সম্পাদক আশু পাল, ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, ব্লাড সেন্টারের টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম সহ ফোরামের বিভিন্ন শাখার পদাধিকারী ও সদস্যরা।

শিবিরে ৮ জন মহিলা সহ ২৬ জন রক্তদান করেন। এরমধ্যে প্রথমবার রক্তদান করেন ৭ জন। প্রয়াত অমৃত পালকে রক্তদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান স্ত্রী সিক্তা পাল ও কন্যা সঞ্চিতা পাল। এছাড়াও বহ্নিশিখা পাল, রিংকি কর্মকার, সুয়েতা পাল, শুভ্রা পাল, গার্গী পাল, দূর্বা বাল্মিকী, সঞ্জীব রায়, বিশাল দত্ত, অপূর্ব পাল, বিজু চন্দ প্রমুখ রক্তদান করেন। এছাড়াও হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপজনিত কারণে বেশ কয়েকজন রক্তদান করতে পারেননি। শিবির পরিচালনায় অগ্রণী ভূমিকায় ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখার সভানেত্রী তথা প্রয়াত অমৃত পালের স্ত্রী সিক্তা পাল।

কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষে রক্ত সংগ্রহে উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রিয়াঙ্কা সিনহা, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম প্রমুখ। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।

সুষ্ঠুভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ যোগাতে শিবিরে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমল দাস, প্রচার সচিব সুজয় নাথ, কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, কোষাধ্যক্ষ অনুপ দত্ত, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জিত মিশ্র ও মধুমিতা নাগ, যুগ্ম সম্পাদক বিজু চন্দ, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, মহিলা শাখার সহ-সভানেত্রী পিংকি মল্লিক, কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ, সদস্য দীপশিখা পাল চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker