Barak UpdatesHappenings

ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখার নতুন কমিটি

ওয়ে টু বরাক, ১৯ মে : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৮ মে, রবিবার। শিলচরের কল্পতরু হোটেলের কনফারেন্স হলে মহিলা শাখার সভানেত্রী সিক্তা পালের পৌরোহিত্যে  অনুষ্ঠিত সভায় মঞ্চে ছিলেন মহিলা শাখার কার্যকরী সভানেত্রী বুবু চৌধুরী সহ আমন্ত্রিত সদস্য  বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মনোজ কুমার পাল, কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, কার্যকরী সভাপতি নবেন্দু নাথ, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত প্রমুখ।

সভার শুরুতে বুবু চৌধুরী বিগত দিনের কাজকর্মের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। উপস্থিত অন্যান্য সদস্যরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন। সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করে তুলা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

সভা চলাকালীন প্রতিশ্রুতি এনজিও-র পক্ষ থেকে উপস্থিত হন অর্পণ কান্তি পাল, অনুপ কুমার দেব ও ভাস্কর সিংহ। সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সংস্থার পক্ষ থেকে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তাদের উদ্দেশ্য ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অর্পণ কান্তি পাল।

সব শেষে মৌসুমী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহিলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভানেত্রী পুননির্বাচিত হয়েছেন সিক্তা পাল। কার্যকরী সভানেত্রী কিনকিনি দে দত্ত এবং সহ-সভানেত্রী নির্বাচিত হন পিংকি মল্লিক ও চৈতালী বণিক। সাধারণ সম্পাদিকার দায়িত্ব পেয়েছেন বুবু চৌধুরী। সহকারী সম্পাদিকা পদে সুয়েতা দে ও শর্মিষ্ঠা মালাকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রচারের দায়িত্বে রয়েছেন পঞ্চমী নাথ। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন গৌরী দেবনাথ।

এ ছাড়াও কার্যবাহী কমিটির সদস্যা নির্বাচিত হয়েছেন পর্ণশ্রী দাস, দীপশিখা পাল চৌধুরী, ঈপসিতা দত্ত, মধুমিতা নাগ, রীতা চক্রবর্তী, পূরবী দাস, অর্পিতা দাস, মৌসুমী চৌধুরী, নবীনা সুলতানা মজুমদার, রীতা নাহা, পায়েল দাসগুপ্ত, ঋতুপর্ণা রুদ্রগুপ্ত। সভায় ফোরামের কেন্দ্রীয় কমিটি, কাছাড় জেলা কমিটি এবং মহিলা শাখার বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত ছিলেন। ফোরামের সদস্য তথা মহিলা শাখার সভানেত্রী সিক্তা পালের স্বামী অমৃত পালের অকাল প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করে সভার কাজ শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker