Barak UpdatesHappeningsBreaking News
বৃষ্টি-বন্যায়ও অব্যাহত ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান কর্মসূচি

ওয়ে টু বরাক, ২ জুন : বর্তমান অতিমাত্রায় বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতিতে নানা হাসপাতালে শায়িত বিভিন্ন রুগীর জন্য রক্তের চাহিদা বেড়ে চলেছে। ব্লাড সেন্টার গুলিতে রক্তের অভাব চরম আকার ধারণ করছে। তাই মানবতার স্বার্থে রক্তদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। এর পাশাপাশি রক্তদানের মাধ্যমে চলছে ফোরামের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্মদিন পালন।
২ জুন ফোরামের কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য তথা সার্ভিস ওয়ার্ল্ড এর স্বত্বাধিকারী প্রণব (তাপস) বিশ্বাসের কন্যা অদৃতি বিশ্বাসের জন্মদিন উপলক্ষে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারে অনুষ্ঠিত এই রক্তদান কর্মসূচিতে রক্তদান করেন ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ সহ সুজিত দাস, শুকদেব দাস, রাহুল ভট্টাচার্য ও অনুরাগ দেব।তদ্রূপ গত ৩১ মে রক্তের চাহিদা মেটাতে ফোরামের ডাকে সাড়া দিয়ে আর্য এনজিও এবং লিও ক্লাব অব শিলচর সিগনেচার এর পক্ষে রক্তদান করেন ইমরান হোসেন লস্কর, অনুরাগ দেব, সৌম্যদীপ ভট্টাচার্য, কুনাল চন্দ ও অভয় কুমার গুপ্ত। এই রক্তদান কর্মসূচিগুলির পরিচালনায় ছিলেন ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত।রক্তদাতাদের উৎসাহ যোগাতে ও সহযোগিতায় উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির যুগ্ম সম্পাদক শিবম দাস ও অন্যতম কার্যনির্বাহী সদস্য প্রণব বিশ্বাস।
এছাড়া গত রবিবার বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের প্রতিষ্ঠাতা সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত তাঁর জন্মদিন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করেন।তাঁর ৫৪তম রক্তদান সহ শিবিরে আরও নয় জন শুভাকাঙ্ক্ষী রক্তদান করেন।উল্লেখ্য যে এর মধ্যে ফোরামের মহিলা শাখার কার্যনির্বাহী সভানেত্রী তথা লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তর সভানেত্রী কিঙ্কিণি দে দত্ত ও রক্তদানের মাধ্যমে নিজের জন্মদিন পালন করেন। অন্যান্যদের মধ্যে রক্তদান করেন অরুনাভ ভট্টাচার্য, সুতপা দত্ত, রাজেশ রায়, অর্ধেন্দু ভট্টাচার্য, রাজেন কুমার সিং, সত্যজিৎ দত্ত চৌধুরী, দীপ্তনীল রুদ্রগুপ্ত ও সৌম্যজ্যোতি ভট্টাচার্য।
প্রত্যেক রক্তদাতাকে ফোরাম ও ব্লাড সেন্টারের পক্ষ থেকে দুটি শংসাপত্র ও ফোরামের একটি পদক প্রদান করা হয়। এ দিনের শিবিরে কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের মেডিক্যাল অফিসার তথা ইনচার্জ ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়ারও জন্মদিন যৌথভাবে পালন করা হয়। সবগুলি রক্তদান শিবিরে ব্লাড সেন্টারের পক্ষে রক্ত সংগ্রহের তত্বাবধানে ছিলেন ডাঃ শবনম বাহার বড়ভূঁইয়া ও ডাঃ দিলওয়ার হুসেইন। সক্রিয় ছিলেন ব্লাড সেন্টারের গোটা টিম।
শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি ড. মনোজ কুমার পাল, কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কাছাড় জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য তথা ক্যান্সার হাসপাতাল সোসাইটির সদস্য কল্যাণ চক্রবর্তী, কাছাড় জেলা কমিটির সহ সম্পাদক দেবালয় ভাওয়াল, লায়ন্স ডিষ্ট্রিক্ট ৩২২ জি এর ব্লাড ডোনেশন কোর্ডিনেটর মৌসুমী চৌধুরী, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভানেত্রী লাকি দাস, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ও কোষাধ্যক্ষ যথাক্রমে শুভ চক্রবর্তী ও পর্ণশ্রী দাস, পারমিতা ভট্টাচার্য, হর্ষিতা ঠাকুরিয়া প্রমুখ।



