Barak UpdatesHappeningsBreaking News
বিপদসীমা ছাড়াল বরাক, উদ্বেগ

ওয়েটুবরাক, ১ জুন: রবিবার সকাল নয়টায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর নির্ধারিত বিপদসীমা অতিক্রম করেছে। সারা রাত ঘণ্টা প্রতি জল ১১ থেকে ১৯ মিটার পর্যন্ত বাড়লেও সকাল আটটায় একলাফে বরাক ফুলেছে ২৫ সেমি। তখন জলস্তর দাঁড়ায় ১৯.৫৬-তে। সবাই যখন পরবর্তী দুই-তিন ঘণ্টার মধ্যে বিপদসীমা ছাড়াবে বলে আশঙ্কা করছিলেন, তখন সকাল নয়টাতেই সকলের উদ্বেগ মাত্রাছাড়া করে একঘণ্টার মধ্যে জল বেড়ে যায় ৩৩ সেমি। এর দরুন বরাক নদী এই সময়ে ১৯.৮৯ মিটার উচ্চতায় বইছে। এখানে বিপদসূচক ১৯.৮৩ মিটার।



