Barak UpdatesHappenings

বিধায়ক নীহার রঞ্জনের হাত ধরে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ধলাইয়ে

ওয়ে টু বরাক, ৭ মার্চ : ধলাই বিধানসভা কেন্দ্রে শনিবার দিনব্যাপী বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন বিধায়ক নীহার রঞ্জন দাস। এদিন পঞ্চায়েত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিজ সমষ্টির বিভিন্ন জিপিতে বেশ কয়েকটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন সহ অন্যান্য প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক।

এ দিনের উদ্বোধন ও শিলান্যাস করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে, শেওরারতল জিপির তুলারতলে ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন, শ্যামাচরণপুর জিপিতে ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন, ২০ লক্ষ টাকা ব্যয়ে মথুরাপুর জিপি অফিস ভবন নির্মাণ কাজের শিলান্যাস, বড়জালেঙ্গা পূর্ব জিপির শালগঙ্গাপারে জেলা পরিষদের প্রস্তাবিত ৫ লক্ষ টাকার মঞ্জুরীকৃত অর্থে একটি মার্কেট শেড নির্মাণ কাজের শিলান্যাস। এ দিন পালংঘাট আইসিডিএসের অধীন মনিয়ারখাল জিপির ৭৯ নম্বর আনন্দখাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক। এছাড়া পালংঘাট ব্লকের মোহনখাল রামমানিকপুর জিপির জোড়খাল অঙ্গনবাড়ি কেন্দ্র ও স্মিতনগর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের নির্মাণ কাজেরও শিলান্যাস করেন বিধায়ক নীহার।

এ দিনের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ , তাই শিশুরা যাতে সব ধরনের সুবিধা নিয়ে গড়ে উঠে এজন্য এই ব্যবস্থা । তিনি বলেন, সরকার ২৫ লক্ষ টাকা ব্যয় করে আধুনিক সুবিধা সম্পন্ন  মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ করছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান। আর এজন্য দেশে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ডাক্তার, অর্থনীতিবিদ তৈরি করতে হবে। শিশুরা যদি সব ধরনের সুবিধা পায়, ভালো পরিবেশে পড়াশোনা করে তবেই সম্ভব হবে এসব। আর তাই শিক্ষার ক্ষেত্রে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে যাচ্ছে, মন্তব্য করেন ধলাইয়ের বিধায়ক।

উল্লেখ্য এ দিন বিভিন্ন অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই-নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, বিজেপি কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতি, জেলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী, ধলাই-নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাশ, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের ধলাইর প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল, শ্যামাচরণপুর জিপি সভাপতি পৃথীশ চন্দ্র দাস, মথুরাপুর জিপি সভানেত্রী অঞ্জুশ্রী রায়, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা মল্লিকা কৈরী, প্রভাত বৈষ্ণব, অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য, কনিষ্ঠ বাস্তুকার বিশ্বজ্যোতি নাথ, বিজেপির ধলাই বিধানসভার নির্বাচনী কনভেনর সীতাংশু দাস, সহ প্রভারী রাহুল ভট্টাচার্য, প্রাক্তন জিপি সভাপতি ভূষণ পাল, শ্যামসুন্দর চৌহান, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা দীপা নাথ, পূর্ব ধলাইর প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস , প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাশ, সুবোধ রঞ্জন দাস, পালংঘাট মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব ও দীপক রায় পালংঘাট আইসিডিএসের প্রজেক্ট অফিসার হরিশ ডেকা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker