NE UpdatesHappeningsBreaking News
বিধায়ক আমিনুল চার দিনের জন্য পুলিশ হেফাজতে
ওয়েটুবরাক, ২৬ এপ্রিল : পহেলগাঁও-কাণ্ডে বিতর্কিত মন্তব্য করার জন্য ধৃত ইউডিএফের বিধায়ক আমিনুল ইসলামকে চারদিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের বর্বরতার নেপথ্যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছিলেন বিধায়ক আমিনুল। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করেছিল নগাঁও পুলিশ। শুক্রবার নগাঁও সিজেএম আদালতে তাঁকে তোলা হলে চারদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়।



