India & World UpdatesHappeningsBreaking News
বিড়লা’র প্রশংসায় প্রধানমন্ত্রী

ওয়েটুবরাক, মার্চ ৯: লোকসভায় স্পিকারকে ঘিরে সম্ভাব্য সংঘাতের আগেই প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজস্থানে কোটা–বুন্দি গ্রিনফিল্ড বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লা-র প্রশংসায় মুখর হন।
তিনি বলেছেন, কোটা শহরের উন্নয়নে বিড়লার অবদান সকলের কাছেই স্পষ্ট। শুধু সাংসদ হিসেবেই নয়, লোকসভার স্পিকার হিসেবেও তিনি অসাধারণ দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী আরও মন্তব্য করেছেন, কখনও কেউ সংসদে প্রভাবশালী পরিবারের উদ্ধত ও অবাধ্য ছাত্রদের মতো আচরণ করলেও ওম বিড়লা ধৈর্য ধরে সকলকে সামলান। কাউকে অপমান না করে ধৈর্যের সঙ্গে সকলের কথাই তিনি শোনেন এবং দলমত নির্বিশেষে সকল সাংসদকে সম্মান করেন।



