India & World UpdatesHappeningsBreaking News

বারাণসীতে মনোনয়নপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী মোদি

বারাণসী, ১৪ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বারাণসী কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করেছেন। সাদা পোশাকের সঙ্গে নীল রঙের জ্যাকেট করে এদিন মোদি বারাণসীর জেলাশাসকের কার্যালয়ে উপস্থিত হন। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দিন অর্থাৎ ১ জুন বারাণসীতে ভোট গ্রহণ করা হবে। মনোনয়ন দাখিল করার আগে প্রধানমন্ত্রী মোদি কাশির দশাশ্বমেধ-ঘাটে প্রণাম করে নমো ঘাটের দিকে যাত্রা করেন। তিনি বারাণসীর কালভৈরব মন্দিরে প্রার্থনা করার পাশাপাশি আরতিও করেন। মনোনয়নপত্র দাখিল করার সময় জেলাশাসকের কার্যালয় কক্ষে মোদির সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker