Barak UpdatesHappeningsBreaking News
উপত্যকা নয়, বরাক তো দ্বীপ, রাজ্যসভায় সুস্মিতা

ওয়েটুবরাক, ৫ ডিসেম্বর: তিনটি জেলা নিয়ে অসমের দক্ষিণ অংশকে বরাক উপত্যকা বলা হলেও একে উপত্যকার বদলে দ্বীপ বলাই সমীচীন হবে। রাজ্যসভায় বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গাড়কারির উপস্থিতিতেই এই অভিযোগ করেছেন সাংসদ সুস্মিতা দেব। এর কারণ ব্যাখ্যা করে তৃণমূল সাংসদ বলেন, রেল ও সড়ক পথে বরাক উপত্যকা বিচ্ছিন্ন। বিমানের ভাড়া আকাশ ছোঁয়া। রেল বা সড়ক একবার নষ্ট হলে তা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্যও কোনও পদক্ষেপই করে না সরকার। ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়ক কবে থেকে চালু হবে সেটাও স্পষ্ট নয়। লঙ্কা হয়ে বিকল্প সড়কের দাবি উঠলেও সরকার নীরব বলে অভিযোগ করেন সুস্মিতা।



