Barak Updates

বরাকে দূর্ঘটনায় মৃত ৩, স্থানে স্থানে অবরোধ<3 died in separate street accidents in the valley

১৮ সেপ্টেম্বর: বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার তিনজনের মৃত্যু হয়েছে। উধারবন্দ থানাধীন গোঁসাইপুর চতুর্থ খণ্ডে বাইকের ধাক্কায় শাবানা বেগম লস্কর নামে এক তরুণীর মৃত্যু হয়। করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানা এলাকার চানখিরায় অল্টোর ধাক্কায় শরণ গোয়ালা নামে এক তরুণ ঘটনাস্থলে প্রাণ হারান। অন্যদিকে, কাছাড় জেলার ভরাভাই এলাকায় বাইক দুর্ঘটনায় নিহত হন ৫০ বছর বয়সী ইন্দ্রজিৎ দাস।

হাইলাকান্দি জেলাতেও আজ এক বাইক দুর্ঘটনা ঘটে। সেখানে গুরুতর জখম হন আব্দুল হোসেন চৌধুরী। তাঁকে সন্ধ্যায় জিএনআরসি নিয়ে যাওয়া হয়। শাবানা ও শরণ গোয়ালা দুর্ঘটনার শিকার হওয়ায় এলাকার মানুষ ক্ষোভ ব্যক্ত করেন। গোসাইপুরে রাস্তা অবরোধ হলে পুলিশ গিয়ে আন্দোলন প্রত্যাহার করান। চানখিরাতেও একই ভাবে স্থানীয় জনতা দা-লাঠি নিয়ে আন্দোলন শুরু করে। পুলিশ খুনি গাড়িকে আটকানোর জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়। একইদিনে আরেক দুর্ঘটনা ঘটে সোনাবাড়ঘাটে। সেখানে দুইজন জখম হয়েছেন।

English

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker