Barak UpdatesHappeningsBreaking News

প্রাক্তন পুলিশ কর্তা নিশীথ রঞ্জন লস্কর প্রয়াত শিলচরে

ওয়ে টু বরাক, ৯ নভেম্বর : শিলচর শ্যামাপ্রসাদ রোডের বাসিন্দা পুলিশ বিভাগের অবসরপ্রাপ্ত ডেপুটি সুপারিনটেনডেন্ট নিশীথ রঞ্জন লস্কর প্রয়াত হয়েছেন। বাদল লস্কর হিসেবেই অধিক পরিচিত ছিলেন তিনি । বয়স হয়েছিল ৮৫ বছর। রবিবার, ৯ নভেম্বর সন্ধ্যা ৫-৩০ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হৃদরোগে আক্রান্ত হলে এ দিন সকালেই তাঁকে মেডিক্যালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।মৃত্যুকালে তিনি রেখে গেছেন একমাত্র পুত্র শিলচর থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক Eastern Chronicle, News 18 এবং HornBill TV Channel এবং DD News-এর সাংবাদিক অনিরুদ্ধ লস্কর, পুত্রবধূ গৌহাটি হাইকোর্টের আইনজীবী অজন্তা দাস লস্কর, কন্যা দোলনচাপা ভট্টাচার্য, জামাতা ডাঃ অঙ্কুর ভট্টাচার্য সহ নাতি নাতনি, আত্মীয় পরিজন ও অগণিত গুণমুগ্ধদের।

এ বছরেরই ১৪ মে মাতৃ বিয়োগ হয় সাংবাদিক অনিরুদ্ধ লস্করের। প্রসঙ্গত, প্রয়াত শিক্ষাবিদ, রাজনীতিবিদ নিবারণ চন্দ্র লস্করের পুত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নীহার রঞ্জন লস্করের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন নিশীথ রঞ্জন লস্কর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আত্মীয় স্বজন সহ গুণমুগ্ধরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker