Barak UpdatesHappeningsBreaking News

প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী : হাইলাকান্দিতে আলোচনা চক্র, বিতর্ক, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ওয়েটুবরাক, ৪ নভেম্বর: হাইলাকান্দি জেলায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ দিনব্যাপী কার্যসূচির অঙ্গ হিসাবে সোমবার শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যসূচিগুলি অনুষ্ঠিত হয়েছে। এই চারটি প্রতি শিক্ষা প্রতিষ্ঠান হল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল, ইন্দ্রকুমারী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, লালা রুরাল কলেজ এবং কাটলিছড়া এস্ কে রায় কলেজ। এই অনুষ্ঠানগুলির মাধ্যমে লৌহমানব কীভাবে দেশকে ঐক্যবদ্ধ রাখতে অবদান জুগিয়ে গেছেন তা তুলে ধরা হয়। সর্দার প্যাটেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ অভিযান। ৬ নভেম্বর তারিখে হবে স্বাস্থ্য শিবির, ফিটনেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ৭ নভেম্বর অমৃত সরোবর সাফাই অভিযান, সেমিনার এবং ওয়ার্কশপ, ১০ নভেম্বর জেলা পর্যায়ে পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, লৌহমানবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথ এবং ১১ নভেম্বর সাফাই অভিযান।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এইসব কার্যসূচিতে আপামর জনসাধারণকে অংশ নিতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে।।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker