NE UpdatesHappeningsBreaking News

পহেলগাঁও নিয়ে বিতর্কিত পোস্ট, গোলাঘাট থেকে মহিলা গ্রেফতার

গুয়াহাটি, ২৭ এপ্রিল : গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চ পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে “বিতর্কিত” এবং “দেশবিরোধী” মন্তব্যের অভিযোগে গোলাঘাট জেলা থেকে এক মহিলাকে আটক করেছে। এ নিয়ে রাজ্যে পাকিস্তানপন্থী বক্তব্যের জন্য মোট গ্রেফতারের সংখ্যা ১৬-এ পৌঁছেছে। পরে মহিলাকে গোলাঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যাবতীয় তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

গোলাঘাটের পুলিশ সুপার রাজন সিং একদিন আগে জানিয়েছিলেন, “অসমের গোলাঘাট জেলার দধিচি ডিম্পল ওরফে ডিম্পল বরুয়া নামে এক মহিলাকে পহেলগাওয়ে জঙ্গি হামলা সম্পর্কিত বিতর্কিত এবং দেশবিরোধী মন্তব্য করার জন্য গুয়াহাটি থেকে ক্রাইম ব্রাঞ্চ আটক করেছে।পরে তাকে গোলাঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোলাঘাট পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে গোলাঘাট থানায় নিয়ে যাওয়া হয়।

ডিম্পল ছাড়াও অসম পুলিশ আরও দু ‘জন “বিশ্বাসঘাতক”-কে গ্রেফতার করেছে। নিজের এক্স হ্যান্ডেলে এই তথ্য তুলে ধরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এই দুই ব্যক্তির মধ্যে তাহিব আলিকে তামুলপুর পুলিশ গ্রেফতার করেছে এবং বিমল মাহাতোকে ওদালগুড়ি পুলিশ গ্রেফতার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker