India & World UpdatesHappeningsBreaking News

নেপালে বাস দুর্ঘটনা: ত্রিশূলী নদীতে পড়ে নিহত ১৮

ওয়েটুবরাক, ২৩ ফেব্রুয়ারি: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পড়ে নদীতে। তার জেরেই মৃত্যুমিছিল নেপালে। এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, গাজুরির কাছে ত্রিশূলী নদীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনায় ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

বাসটি পোখরা থেকে কাঠমান্ডুর দিকে আসছিল।  গতকাল রাত দেড়টা নাগাদ কাঠমান্ডু থেকে ৯০ কিমি পশ্চিমে দুর্ঘটনায় পড়ে। সেখান থেকে ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

নেপাল পুলিশ, নেপাল সেনাবাহিনী এবং এপিএফ একযোগে উদ্ধারকাজ চালিয়েছে। দুর্ঘটনায় নিউজিল্যান্ডের এক বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রের বাসিন্দা। আহতদের মধ্যে একজন ডাচ ও একজন জাপানি মহিলাও রয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরেই হাইওয়ে থেকে ছিটকে পড়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker