Barak UpdatesHappeningsBreaking News
নিলামবাজারে মালগাড়ির ধাক্কায় অটোচালকের মৃত্যু
ওয়েটুবরাক, ২৪ নভেম্বর: দুদিন আগেই পাশের রাজ্য ত্রিপুরায় তড়িঘড়ি করে রেললাইন পেরোতে গিয়ে প্রাণ হারিয়েছেন চালক সহ তিনজন। রবিবার একই ঘটনা ঘটল নিলামবাজারে। ট্রেন আসার সঙ্কেত পেয়েও অটো নিয়ে লাইন পেরনোর চেষ্টা করতে গিয়ে মৃত্যু ঘটল চালক বিজয় মালাকারের।



