NE UpdatesHappeningsBreaking News
নির্বাচনী আচরণবিধি বলবতের আগেই মনোনীত সবাইকে চাকরি দেওয়া হবে, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

ওয়েটুবরাক, ১৬ ডিসেম্বর: নির্বাচন এগিয়ে আসছে, যে কোনও দিন নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি বলবৎ হতে পারে। ফলে মনোনীত চাকরি প্রার্থীরা প্রচণ্ড উৎকণ্ঠায়। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে সকলকে আশ্বস্ত করেন যে, আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার আগেই সকল মনোনীতদের চাকরি প্রদান করা হবে।



