NE UpdatesHappeningsBreaking News

ধুবড়ির গোমাংস কাণ্ডে বিজেপি-আরএসএসকে দুষছেন গৌরব

ওয়েটুবরাক, ১৭ জুন: ধুবড়ি শহরে মন্দিরের সামনে গরুর মাংস পাওয়ার ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-কে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ। গগৈ দাবি করেছেন, মন্দিরে গরুর মাংস রাখার পিছনে বিজেপি এবং আরএসএস-এর হাত রয়েছে।

তিনি বলেন, “এটি একটি ষড়যন্ত্র, যার মাধ্যমে বিজেপি এবং আরএসএস সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে চায়।” তিনি আরও দাবি করেন, “অসমে যারা আরএসএস-এর সঙ্গে যুক্ত, তাদের পুলিশ স্টেশনে নিবন্ধন করতে হবে, যাতে তাদের গতিবিধির উপর নজর রাখা যায়।”

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “গৌরব গগৈর এই ধরনের বক্তব্য তাঁর হিন্দুবিরোধী মানসিকতা প্রকাশ করে। তিনি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের বাঁচাতে চাইছেন এবং আরএসএস-এর মতো জাতীয়তাবাদী সংগঠনের উপর দোষ চাপাচ্ছেন।”

তিনি আরও বলেন, “ধুবড়ির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে রমজান আলি শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই ঘটনার পিছনে কারা রয়েছে, তা খুঁজে বের করব। কিন্তু কংগ্রেস এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker