Barak UpdatesHappeningsBreaking News
“দ্বিতীয় সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষা” ২ নভেম্বর, নাম লেখানো চলছে
ওয়েটুবরাক, ১৮ অক্টোবর: লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এবং সেন্ট্রাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সোসাইটি যৌথভাবে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) সেন্ট্রাল কমিটির সহযোগিতায় আয়োজন করছে দ্বিতীয় ‘সুদর্শন গুপ্ত স্মৃতি মেধা পরীক্ষা প্রতিযোগিতা ২০২৫’। দুই বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক বিভাগে সপ্তম ও অষ্টম শ্রেণি, খ বিভাগে নবম ও দশম শ্রেণি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম লেখানো শুরু হয়েছে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। নিবন্ধন ফি : মাত্র ২০ টাকা। প্রতি গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীকে ট্রফি ও শংসাপত্র প্রদান করা হবে। সঙ্গে ৭ জন করে ১৪ জনকে দেওয়া হবে সান্ত্বনা পুরস্কার ও শংসাপত্র। এছাড়া, খ বিভাগের ১ম, ২য় ও ৩য় স্থানাধিকারীকে সিএইচআরডি সোসাইটি বৃত্তি প্রদান করা হবে। এই বিশেষ মেধা পরীক্ষার প্রশ্নপত্র থাকবে ইংরেজি ও বাংলায়।
পরীক্ষা হবে আগামী ২ নভেম্বর সকাল ১১টা থেকে, কাছাড় কলেজে। নাম লেখানোর জন্য যোগাযোগ করতে হবে ৮৬৩৮১৮০২৮৭ / ৯৫৩১২৩৭৬০৯ / ৮৮১২৯১৭৭৪২ নম্বরে।



