India & World UpdatesHappeningsBreaking News

দু’বার চেষ্টা করেছিল আমাকে খুন করতে, খামেনেই হত্যার সাফাই দিলেন ট্রাম্প

ওয়েটুবরাক, ৩ মার্চ: তাঁকে দু’বার মারার চেষ্টা করেছিলেন সদ্যপ্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। তবে তাঁকে তিনিই আগে ধরে ফেলেছেন। দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার ভোরে তেহরানে আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় নিহত হয়েছেন খামেনেই। তার পরেই এই দাবি ট্রাম্পের।

 

‘আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ও আমাকে পাওয়ার আগে আমিই ওকে পেয়ে গেছি। ওরা দু’বার চেষ্টা করেছিল। আমিই প্রথমে পেয়ে গেলাম।’’ 

 

খামেনেইয়ের মৃত্যুর পরে ট্রাম্প সমাজমাধ্যমেও  লিখেছিলেন, ‘এটা ইরানের মানুষের জন্য শুধু ন্যায়বিচার হল তা-ই নয়, মহান আমেরিকানদের জন্যও ন্যায়বিচার হল। সেই সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, যাঁরা খামেনেই এবং তাঁর রক্তপিপাসু ঠগ-গোষ্ঠীর হাতে নিহত হয়েছেন, তাঁরাও ন্যায়বিচার পেলেন।’ ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্‌সকে রবিবার রাতে (আমেরিকার সময়) জানিয়েছেন, ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ। ইজ়রায়েলও হামলায় মার্কিন সমর্থন পাবে। ট্রাম্প বলেছেন, ‘‘ইরান কে চালাবেন, আমার কাছে তার তিনটে দারুণ নাম রয়েছে।’’ তবে নামগুলি এখনই প্রকাশ্যে আনতে চাননি মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, ‘‘এখনই সেই তিনটে নাম আমি বলে দেব না। আগে কাজটা হোক।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker