Barak Updates

দিসপুরে বিজেপি প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ, বাদ পড়লেন সিদ্ধার্থ-অতুল

ওয়েটুবরাক, মার্চ ১৯: বিজেপির প্রার্থী তালিকায় এবার বড় চমক দিসপুরে প্রদ্যুৎ বরদলৈর মনোনয়ন। বুধবার দলে যোগ দিয়েই বৃহস্পতিবার প্রার্থিত্ব লাভ করলেন। বাদ পড়লেন প্রবীণ বিজেপি নেতা, এককালের অগপ মন্ত্রী তথা অসম আন্দোলনের প্রথম সারির নেতা অতুল বরা। বাদ দেওয়া হয়েছে সর্বানন্দ সোনোয়াল মন্ত্রিসভার দাপুটে সদস্য, প্রাক্তন প্রদেশ সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্যও। গুয়াহাটি মহানগর ও এর সংলগ্ন প্রায় সবকটি আসনেই বদল করল শাসক দল।

নিউ গুয়াহাটি নামে নতুন আসনে প্রার্থী হলেন দিপ্লু রঞ্জন শর্মা, সেন্ট্রাল গুয়াহাটিতে বিজয় কুমার গুপ্তা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, পীযূষ হাজরিকা পুরনো আসনেই প্রার্থী হয়েছেন।

মন্ত্রী হয়েও টিকিট ধরে রাখতে পারেননি নন্দিতা গারলোসা। হাফলঙ আসনে এ বার রূপালী লাঙথাসাকে মনোনয়ন দিয়েছে বিজেপি। হোজাই ও লামডিঙে টিকিট দেওয়া হয়েছে ক্রমে শিলাদিত্য দেব ও শিবু মিশ্রকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker