NE UpdatesHappeningsBreaking News

দিল্লি বিস্ফোরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে অসমে পুলিশের জালে ৫

ওয়েটুবরাক, ১৩ নভেম্বর: দিল্লির ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত পোস্ট করার অভিযোগে অসমের পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করেছে। যাঁরা এই ধরনের পোস্ট করছেন তাঁদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই ধরনের পোস্টদাতা ৩৪ জনকে শনাক্ত করা হয়েছে। ঘৃণা ছড়াতে বা সন্ত্রাসকে মহিমান্বিত করার জন্য সোশ্যাল মিডিয়ার অপব্যবহারকারীদের বিরুদ্ধে অসম পুলিশ  দৃঢ়ভাবে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানালেন তিনি।

লালকেল্লার বিস্ফোরণ নিয়ে উত্তেজনামূলক পোস্ট করায় প্রথমে আটক করা হয় শিলচরে। রঙপুরের বাড়ি থেকে তুলে আনা হয়েছিল বাঁশকান্দি নেনা মিঞা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বড়ভুইয়াকে। টানা জিজ্ঞাসাবাদ এবং বাড়িঘরে তল্লাশি চালিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখার পর তাকে যেতে দেওয়া হয়।

এর পরেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।এরা হলেন দরঙ জেলার মতিউর রহমান, গোয়ালপাড়ার হাসান আলি মণ্ডল, চিরাঙের আব্দুল লতিফ, কামরূপ এলাকার ওয়াঝুল কামাল এবং বঙ্গাইগাঁওয়ের নূর আমিন আহমেদ।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৩ জনের। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে একাধিক চিকিৎসকের। এই ঘটনাকে জঙ্গি হামলা বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার। ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে এনআইএ-র হাতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker