HappeningsCultureBreaking News

তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদে চাইলেও অধিকাংশই ভোট দেয়নি মহাজোটের প্রার্থীকে

ওয়েটুবরাক, ১২ নভেম্বরঃ বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ ১৫০টি আসনে জয়ী হবে। মহাজোট পেতে পারে ৮৫টি আসন। ২৪৩ আসনের প্রায় সব আসন এরা ভাগাভাগি করে নেওয়ার পর প্রশান্তকিশোরের জনসুরজ পার্টির আর তৃতীয় শক্তি হয়ে ওঠার কোনও সম্ভাবনা নেই। অন্য বহু রাজনৈতিক দলকেই এবার শূন্য হাতে ফিরতে হবে।

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বিশ্লেষণ করে এমনই চিত্র মেলে। সবকটি সমীক্ষায় এনডিএ-কে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ বলেই জানিয়ে দেওয়া হয়েছে। বিহারে সরকার গঠনের জন্য প্রয়োজন ১২২টি আসন। কোনও সমীক্ষক দল এনডিএ-কে সর্বনিম্ন বললেও ওইটুকু আসনের কম দেয়নি।

কিন্তু মুখ্যমন্ত্রী পদে কাকে তাঁরা চান, এই প্রশ্নে অনেকেরই এককথায় জবাব, তেজস্বী যাদবকে এই পদে তাঁরা মনেপ্রাণে চাইছিলেন।  যোগ-বিয়োগের হিসেবে তিনি ৩৪ শতাংশ ভোটারের কাছে পছন্দের  মানুষ। নীতীশকুমারকে মুখ্যমন্ত্রী পদে চান ২২ শতাংশ। অর্থাৎ অধিকাংশ ভোটার তেজস্বীপ্রসাদ যাদবকে  এই গুরুত্বপূর্ণ সময়ে মুখমন্ত্রীর কুর্সিতে বসাতে চাইছেন বটে, কিন্তু নিজের বিধানসভা কেন্দ্রে ভোট দিতে গিয়ে তাঁদের অধিকাংশ এনডিএ জোটের প্রার্থীকেই বেছে নিয়েছেন।

ফলে মহাজোটের সংখ্যাগরিষ্ঠ হওয়ার সম্ভাবনা নেই বলে তেজস্বী যাদবের প্রতি গণআস্থা কোনও কাজে আসবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker