Barak UpdatesHappeningsBreaking News

তিন দফা দাবিতে এনএইচএম-র কর্মবিরতি ৪-৬ মার্চ, সমর্থন এনইএ-র

ওয়েটুবরাক, ২ মার্চ : তিন দফা দাবিতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলায়ও আগামী তিনদিনের কর্মবিরতি সফল করে তুলতে উদ্যোগ নিয়েছে অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এএএইচটিডব্লুএ)। এনিয়ে দফায় দফায় সভা করে যাচ্ছে এরা। আগামী ৪ মার্চ থেকে ৬ মার্চ একান্ত জরুরি পরিষেবা ছাড়া কোনও ধরনের স্বাস্থ্য পরিষেবায় জড়িত থাকবেন না এনএইচএমের চিকিৎসক, ল্যাব টেকনিসিয়ান, নার্সরা। জেলার ৮টি স্বাস্থ্যখণ্ডের অধীনস্থ প্রতিটি চিকিৎসা কেন্দ্র, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও শিলচর সিভিল হাসপাতালে ধর্মঘট চলবে বলে অ্যাসোসিয়েশন জানিয়েছে। জেলা স্তরে সম্মিলিতভাবে শিলচর সিভিল হাসপাতাল এবং জেলার প্রতিটি ব্লক ও শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সকল স্তরের এনএইচএম কর্মীরা জড়ো হয়ে নিজেদের প্রতিবাদ জানাবেন। এই তিন দিন দৈনন্দিন পরিষেবার মধ্যে অপিডি, ফার্মাসি, ল্যাবরেটরি, প্রসবপূর্ব টিকা, ১০০ দিনের যক্ষ্মা নির্মূল অভিযান, গ্রাম্য স্বাস্থ্য ও পুষ্টি দিবস (ভিএইএনডি), আয়ুষ্মান আরোগ্য, কাউন্সিলিং, আরবিএসকে স্ক্রিনিং, সমস্ত অ্যাপ্লিকেশন ভিত্তিক রিপোর্ট ও অন্যান্য রিপোর্টিং ইত্যাদিতে অংশ নেবেন না রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের কর্মীরা। একমাত্র যেখানে নিয়মিত কর্মী নেই, সেখানে কালোব্যাজ ধারণ করে জরুরিকালীন পরিষেবায় নিয়োজিত থাকবেন সংশ্লিষ্ট কর্মীরা। আয়োজক রাজ্য সংগঠনের কার্যকরী সভাপতি ডাঃ উৎপল শর্মা, সভাপতি ডাঃ এইচ এম এইচ জামান , সাধারণ সচিব কল্পনা বরুয়া এবং কাছাড় জেলা কমিটির পক্ষে সভাপতি ওয়াসিম জাভেদ চৌধুরী ও সম্পাদক মফিদুল ইসলাম এই ধর্মঘট পালনে এন এইচ এমের সকল স্তরের কর্মী ও আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, তিনদফা দাবির মধ্যে রয়েছে, বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে খালি পদে বর্তমান এন এইচ এম-র কর্মীদের চাকরি নিয়মিতকরণ। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন সহ ২০১৬ সালের জানুয়ারি থেকে বকেয়া প্রদান এবং দেশের সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সম কাজের সম বেতন সহ সব ধরনের সুবিধা দেওয়া।

এদিকে, অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই ডাকে পূর্ণ সমর্থন জানিয়েছে কাছাড় জেলা এন এইচ এম এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এন ইএ)। অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল বাহার লস্কর ও সাধারণ সম্পাদক হিমেন্দুশেখর নাথ জানান, এন এইচ এমের কর্মীদের তিনদিনের দাবি অতি প্রাসঙ্গিক। কাজেই এই কর্মবিরতিকে সফল করে তুলতে যথাসম্ভব সহযোগিতা তাঁরা করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker