Barak UpdatesHappeningsCultureBreaking News
তিনদিনের উৎসবে রবিবার ভাবীকালের নাট্য আলোচনা

ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি: ‘ভাবীকাল’-এর ৪২ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য নাট্য উৎসব— ‘সপ্তরাজ রঙ্গ উৎসবের উদ্বোধন আজ শনিবার সন্ধ্যা ৬টায়, গান্ধী ভবন প্রাঙ্গণে। তিন দিনব্যাপী এই উৎসবে গান্ধী ভবনের মঞ্চে পরিবেশিত হবে মোট ৭টি নাটক। নাট্য পরিবেশনার পাশাপাশি উৎসবের একটি বিশেষ অঙ্গ হিসেবে আগামীকাল রবিবার এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে দশটায় মধ্য শহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে (দ্বিতীয় তলা) এই সভাটি অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়বস্তু: “নাট্যক্রিয়ার নানা মাত্রা: অনুশীলনের দর্পণে”।
শিল্প ও সংস্কৃতির এই সৃজনশীল উৎসব ও আলোচনা সভায় সংস্কৃতিমনা সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন ভাবীকালের পরিচালক শান্তনু পাল।



