Barak UpdatesHappeningsBreaking News
তরতরিয়ে বাড়ছে পারদ

ওয়েটুবরাক, ১ মার্চ: বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা। বাড়ছে অস্বস্তি । বসন্তের শুরুতেই রোদের তেজে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকেই রোদ ঝলমলে দিনের দেখা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথেষ্ট গরম অনুভূত হচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি না পেলেও তাপমাত্রার পারদ ক্রমে চড়ছে। আগামী কয়েক দিন পারদ আরও চড়বে বলেই আবহাওয়ার পূর্বাভাস।



