NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
ডিমাহাসাওয়ের মাইবাং প্রণবানন্দ বিদ্যামন্দিরের সঙ্গে “মউ” শিলচর নিরাময়েরSilchar Niramaya signs MoU with Maibong Pranabananda Vidyamandir in Dima Hasao

ওয়ে টু বরাক, ৭ নভেম্বর : ডিমাহাসাওয়ে ভারত সেবাশ্রম সংঘের মাইবাং প্রণবানন্দ বিদ্যামন্দিরের সঙ্গে “মউ” স্বাক্ষর করল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন। কার্যত পড়ুয়া সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগ-শিক্ষা ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ। নিরাময়ের তরফে গভর্নিং কাউন্সিল-এর প্রধান শেখর চক্রবর্তী ও বিদ্যামন্দিরের পক্ষে সেক্রেটারি দিলীপ ভট্টাচার্য চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বৃহস্পতিবার এ উপলক্ষে মাইবাং প্রণবানন্দ বিদ্যামন্দিরে আয়োজিত অনুষ্ঠানে নিরাময়-এর লিগ্যাসি পার্সন , মুখ্য সংযোজক যোগাচার্য রাহুল সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিলচর নিরাময় ইন্ডিয়ান যোগ অ্যাসোসিয়েসনের “মেম্বার ইনস্টিটিউশন” এবং উত্তর-পূর্বের মধ্যে আয়ুষ মন্ত্রক যোগ বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত একমাত্র যোগ শিক্ষা সংস্থান।
নিরাময়ের শেখর চক্রবর্তী জানান, সঠিক যোগ প্রক্রিয়ার শিক্ষা ও তা নিয়মিত অনুশীলন এখন সমযের দাবি। শুধু পড়ুয়া নয়, শিক্ষক-অশিক্ষক কর্মচারী এমন-কি অভিভাবকদেরও যোগ সচেতনতা দরকার। কারণ, আজকের দিনে প্রতিযোগিতার দৌড়ে চাপ বাড়ছে ছেলেমেয়েদের। আর তাঁরা যাতে কোনওভাবেই পিছিয়ে না পড়ে, নিজেকে সম্পূর্ণ তৈরি করতে পারে কার্যত এই চাপে আক্রান্ত শিক্ষাগুরু সহ অভিভাবকরা। এমন পরিস্থিতিতে শারীরিকি ও মানসিকভাবে নিজেকে সুস্থ রাখতে যোগাভ্যাসের বিকল্প নেই।
ভারত সেবাশ্রম সংঘ এডুকেশন কাউন্সিল (উত্তর-পূর্ব)-এর কার্যকরী সভাপতি শেখর আরও বলেন যে, ইতিমধ্যে সংঘের বহু স্কুল শিলচর নিরাময়-স্কুল অব যোগ এডুকেশন-এর সঙ্গে “মউ”স্বাক্ষর করেছে। এর সুবাদে শুধু পড়ুয়ারাই উপকৃত হবে না, সুফল পাবেন শিক্ষক, অভিভাবকরাও। নিরাময় -এর যোগ চেতনা অভিযানের অন্তর্গত বিনামূল্যে যোগ প্রশিক্ষণ পাবেন তাঁরা। সমাজের প্রত্যেক স্তরের মানুষকে যোগ শিক্ষার প্রতি সচেতন হওয়ার আহবান জানান শেখর চক্রবর্তী।
Way2barak, 7 November : Silchar Niramaya, School of Yoga Education has signed a Memorandum of Understanding (MoU) with Maibang Pranabananda Vidyamandir of Bharat Sevashram Sangha in Dima Hasao. This initiative aims to spread yoga education among students and various other segments of society. Shekhar Chakraborty, Head of the Governing Council of Niramaya, and Dilip Bhattacharjee, Secretary of the Vidyamandir, signed the agreement.
The event, held on Thursday at Maibong Pranabananda Vidyamandir, was attended by Yogacharya Rahul, the Legacy Person and Chief Coordinator of Niramoy, along with the school’s teachers. Notably, Silchar Niramaya is a “Member Institution” of the Indian Yoga Association and is the only yoga education institution in the Northeast recognized by the Ayush Ministry’s Yoga Certification Board.
Shekhar Chakraborty of Niramaya stated that proper yoga education and its regular practice are the need of the hour. He emphasized the importance of yoga awareness not just for students, but also for teaching staff, non-teaching staff, and even guardians.
He explained that the pressure is mounting on children in today’s competitive race. To ensure their children do not fall behind and are fully prepared, the educators and guardians themselves are often stressed. In such a situation, there is no alternative to yoga practice to maintain physical and mental well-being.
Shekhar, who is also the Working President of the Bharat Sevashram Sangha Education Council (North-East), further mentioned that many schools under the Sangha have already signed MoUs with Silchar Niramaya – School of Yoga Education. Consequently, not only students but also teachers and guardians will benefit. They will receive free yoga training as part of Niramaya’s Yoga Chetana Abhiyan (Yoga Awareness Campaign). Shekhar Chakraborty called upon people from all walks of life to become conscious of yoga education.



