Barak UpdatesHappeningsBreaking News

ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান রাধামাধব কলেজে

ওয়ে টু বরাক, ২৯ এপ্রিল : মঙ্গলবার রাধামাধব কলেজ সেল্ফ ফাইনান্সিং সেলের অধীনে বিভিন্ন ডিপ্লোমা কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। এ দিন কলেজ কনফারেন্স হলে সেল্ফ ফাইনান্সিং সেলের উদ্যোগে আয়োজিত সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী, উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী, অভ্যন্তরীণ মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)-র সমন্বয়কারী ড. সোনালী চৌধুরী, সহকারী সমন্বয়কারী ড. অরুণাভ ভট্টাচার্য সহ উপস্থিত অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। কোর্সগুলির মধ্যে ছিল ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডিপ্লোমা ইন ট্যালি এবং অফিস ম্যানেজমেন্ট।

এ দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী সেল্ফ ফাইনান্সিং সেলের অধীনে বিভিন্ন ডিপ্লোমা কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই সার্টিফিকেট ভবিষ্যতে শিক্ষার্থীদের নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করতে অনেকাংশে সহায়ক হবে। উপাধ্যক্ষ ড. রাহুল চক্রবর্তী বলেন, সার্টিফিকেটকে ফাইল বন্দি করে রাখলে চলবে না, এটাকে নিয়ে আরও অধ্যয়ন করতে হবে যাতে যে শিক্ষা তোমরা অর্জন করেছো সেটাকে প্রেক্টিক্যালি কাজে লাগাতে পারো।

এ দিকে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে রাধামাধব কলেজ অভ্যন্তরীণ মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি)-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী জানান, রাধামাধব কলেজ সেল্ফ ফাইনান্সিং সেল প্রতি বছর ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন ডিপ্লোমা কোর্স চালিয়ে যাচ্ছে । এতে শুধু কলেজের নয় কলেজের বাইরে থেকেও ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। তিনি জানান, খুব কম খরচে এই কোর্সগুলি করানো হয় যেগুলি কলেজের ইউজিসি স্বীকৃত কোর্সের অধীনে পড়ে এবং কলেজ থেকে সার্টিফিকেট দেওয়া হয়। কোর্সগুলি করতে ইচ্ছুকদের সরাসরি রাধামাধব কলেজে এসে যোগাযোগ করার আহ্বান জানান ড. সোনালি চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ড. অরুণাভ ভট্টাচার্য, প্রশিক্ষার্থী অঙ্কিতা ভট্টাচাৰ্য, সূর্যতপ নাথ প্রমুখ।

উল্লেখ্য, এ দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি-র অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর ড. স্বর্ণালী রায় চৌধুরী। উপস্থিত ছিলেন অধ্যাপক অধ্যাপিকা যথাক্রমে ড. রাহুল শরনিয়া, ড. সন্তোষ বরা, ড. সূর্য্যসেন দেব, ড. নবনিতা দেবনাথ, ড. পিয়া দাস, সুরভি ঘোষ, পৌমিতা রায়, ত্রয়ী ভট্টাচার্য, প্রিয়ঙ্কা শুক্লবৈদ্য, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সুরজিত রায় সহ অন্যান্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker