India & World UpdatesHappeningsBreaking News

ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের

ওয়েটুবরাক, ৩ জানুয়ারি: কড়া ভাষার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির জবাব দিল ইরান। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় আয়াতোল্লা আলি খামেনেইয়ের সিনিয়র সহকারি আলি শামখানি ইরান এবং আফগানিস্তান থেকে মার্কিন সেনাবাহিনীর দ্রুত প্রত্যাবর্তনের প্রসঙ্গ তুলে বলেছেন, ‘‘ইরানে নাক গলাতে এলেও এমনই পরিণতি হবে।’’

আর্থিক সঙ্কট, মূল্যবৃদ্ধি এবং অপ্রতুল সরকারি পরিষেবার বিরুদ্ধে গত সপ্তাহখানেক ধরে বিক্ষোভ ছড়িয়েছে ইরানে। পশ্চিম এশিয়ার ওই দেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিক্ষোভকারীরা ছাড়াও রয়েছেন এক নিরাপত্তাকর্মী। আহত অন্তত ২০ জন। বিক্ষোভ দমাতে ধরপাকড়ও শুরু হয়েছে। অশান্তি ছড়ানোর অভিযোগে প্রায় ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে শুক্রবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, “ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করে, তা হলে চুপ করে বসে থাকবে না আমেরিকা।”

 

রাজধানী তেহরানের পাশাপাশি লোর্ডেগান, কুহদাশত এবং ইসফাহান-সহ একাধিক অঞ্চল শুক্রবার পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের পাশাপাশি বিক্ষোভকারীদের নিশানায় খামেনেইও। তাৎপর্যপূর্ণ ভাবে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত শাসক শাহ মহম্মদ রেজ়া পাহলভির পুত্র রেজ়া পাহলভির সমর্থনে ‘শাহ দীর্ঘজীবী হোন’ স্লোগান তুলেছেন বিক্ষোভকারীরা। সমাজমাধ্যমে ইরানের সাম্প্রতিক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন আমেরিকায় নির্বাসিত পাহলভি। এক্স-এ তিনি লিখেছেন, ‘‘যত দিন এই সরকার ক্ষমতায় থাকবে, তত দিন দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হতে থাকবে। আমি তোমাদের সঙ্গে আছি। জয় আমাদের হবেই, কারণ আমাদের দাবি ন্যায্য।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker