NE UpdatesHappeningsBreaking News
জুবিন গর্গের প্রয়াণে অসমে তিনদিনের রাষ্ট্রীয় শোক

ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর: বিশিষ্ট কন্ঠশিল্পী, অসমের যুবসমাজের হার্টথ্রব জুবিন গর্গের অকালপ্রয়াণে অসম সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ ২০ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সমস্ত ধরনের আনন্দানুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সেবা সপ্তাহ নামের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, সেগুলিও এই তিনদিনের জন্য স্থগিত রাখা হয়েছে বলে সরকারি তরফে জানানো হয়েছে। তবে স্বাস্থ্য শিবির, টিবি রোগীদের ওষুধ বিতরণ, বৃক্ষ রোপনের মতো কর্মসূচি অব্যাহত থাকবে।



