Barak UpdatesHappeningsBreaking News
জুবিন গর্গের প্রতি জগন্নাথ সিং কলেজের শ্রদ্ধাঞ্জলি

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: জগন্নাথ সিং কলেজের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা আজ সোমবার কলেজে আয়োজিত এক শোকসভায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। কলেজের শ্রেণীকক্ষে আয়োজিত শোকসভার শুরুতে অধ্যক্ষ ড. এস সমরেন্দ্র সিংহ প্রয়াত এই মহান সঙ্গীতশিল্পীর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে এগিয়ে যান কলেজের শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীরা। প্রত্যেকে প্রয়াত শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন।
শিক্ষক-শিক্ষিকারা প্রয়াত শিল্পীর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন,জুবিন গর্গ শুধুমাত্র একজন সঙ্গীতশিল্পীই ছিলেন না, তিনি ছিলেন একজন দৃঢ়চেতা মানবতাবাদী প্রতিবাদী কন্ঠ, তার শেষযাত্রার এই জনসমুদ্রই জুবিন গর্গের জীবনকে এক ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। সবশেষে প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার সদগতি কামনা করে দু-মনিট নীরবতা পালন করা হয়।



