India & World UpdatesHappeningsBreaking News
জন্মদিনে মেট্রো চড়ে যাত্রীদের সঙ্গে বার্তালাপ মোদির

নতুনদিল্লি, ১৭ সেপ্টেম্বর ঃ নিজের জন্মদিনে মেট্রোয় চড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু মেট্রোয় চড়াই নয়, যাত্রীদের সঙ্গে কথা বললেন, তাঁদের সঙ্গে সেলফি উঠলেন। দ্বারকায় বিমানবন্দরে এক্সপ্রেস লাইনের উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি মেট্রোয় চড়ে তাঁর জন্মদিন স্মরণীয় করে রাখলেন।
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩তম জন্মদিন। এ দিন মেট্রোয় চড়ে যাত্রীদের সঙ্গে মতবিনিময় করতে দেখা যায় তাঁকে। যাত্রীরা তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। এ দিন যাত্রীদের হাততালি দিতে দেখা গিয়েছে। হ্যাপি বার্থডে মোদিজি গাইতেও দেখা গিয়েছে যাত্রীদের।
এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিশুদের চকলেট উপহার দেন। তিনি স্টেশনে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের কর্মীদের সঙ্গেও কথা বলেছেন। হাই-স্পিড করিডোরটি দ্বারকা সেক্টর ২১ স্টেশন থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ স্টেশন পর্যন্ত প্রসারিত করা হয়েছে।



