India & World UpdatesHappeningsBreaking News
গুজরাটের প্রতিষ্ঠিত শিল্পপতির আত্মহত্যার চেষ্টা!

ওয়েটুবরাক, ১ ফেব্রুয়ারি: চার দিন পর তুষার ঘেলানির কন্যার বিয়ে। তা নিয়ে গত কয়েক দিন ধরেই বাড়িতে বেশ তোড়জোড় চলছিল। রবিবার রাতে সকলে যখন বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন, ঘরে একাই চলে যান তুষার। কিছু ক্ষণ পরেই গুলির শব্দ শুনে পরিবারের সদস্যেরা ছুটে যান। গিয়ে দেখেন মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তুষার। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থা সঙ্কটজনক।
গুজরাটের সুরাটের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের এক জন ঘেলানি। আধুনিক নির্মাণ এবং স্থাপত্যকাজের জন্য তাঁর যথেষ্ট সুনাম রয়েছে তাঁর। আত্মহত্যার চেষ্টা কেন করলেন তিনি, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাড়ছে রহস্যও। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে পারিবারিক কোনও কারণ হতে পারে। কিন্তু সঠিক কারণ কী তা এখনও স্পষ্ট নয়।



