Barak UpdatesCultureBreaking News

গান্ধীবাগে গ্রুপ অব কালার্সের চিত্রশিল্পী শিবিরে ১৪ শিল্পীর শিল্পকর্ম

ওয়ে টু বরাক, ২০ মে ঃ উনিশে মে-র দুপুরে শিলচর গান্ধীবাগে এক চিত্রশিল্পী শিবিরের আয়োজন করে দ্য গ্রুপ অব কালার্স। ব্যতিক্রমী ভাবনায় অমর উনিশ স্মরণে এ দিন তাতক্ষণিক পেইন্টিং করেন মোট ১৪ জন চিত্রশিল্পী। শিবিরের শুরুতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এতে অংশ নেন কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফ্ট (সিএফএসি)-এর ফাউন্ডার মেম্বার পরেশ চন্দ্র নাথ, বিজেপির জেলা কমিটির সহ-সভাপতি অভ্রজিত চক্রবর্তী, শিলচর কালচারাল অফিসার শ্রেয়াংশু রায়, স্বনামধন্য নৃত্যশিল্পী দেবতোষ নাথ, চক্ষু বিশেষজ্ঞ তথা চিত্রশিল্পী ডাঃ বিপ্লব দাস, বিশিষ্ট সংগীত শিল্পী নীলাঞ্জন পাল, রাজশ্রী গোপ, বিটি কলেজের প্রাক্তন অধ্যাপক সুব্রত দেব, আইরংমারা শিশু কল্যাণ মৈত্রী সংস্থা অধ্যক্ষা মীরা দেব এবং দ্য গ্রুপ অব কালার্সের সম্পাদক তথা চিত্রশিল্পী গৌরশঙ্কর নাথ।

এবারের শিবিরে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন শ্রীভূমির অমিতাভ চৌধুরী ও ভুবন দাস, কাশিপুরের রেশমি দেবী, কাবুগঞ্জের বাপ্পি সিনহা, ফুলেরতলের শিবম দাস, বিহাড়ার বিত্তিকা দাস, ধর্মনগরের রাজশ্রী গোপ, শিলচরের তপতী নাথ, অন্যতমান নাথ, দেবযানী পাল, মন্দিরা দাস, দিশা দাস, অমিতা দে শীল, বিপ্রতীম ভট্টাচার্য ও অঙ্কিতা দাস।

আলোচনায় বিভিন্ন বক্তা এই উদ্যোগের প্রশংসা করেন। শুরুতে এই শিবির আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করেন গৌরশঙ্কর নাথ। এ দিন শিল্পীদের পরিচয়পত্র, মানপত্র এবং স্বর্গীয় শর্মিষ্ঠা নাথের স্মৃতিতে স্মারক সম্মাননা প্রত্যেক শিল্পীর হাতে তুলে দেন তাঁর মা শিপ্রা নাথ এবং মাসী শিল্পী নাথ সমাজপতি। এ দিন শিল্পীদের আঁকা বিগত শিবিরের পেইন্টিং এবং এবারের পেইন্টিং মিলিয়ে বেশ কয়েকটি গান্ধীবাগ চত্বরে প্রদর্শনী হিসেবে রাখা হয়। উল্লেখ্য, এই প্রদর্শনীতে পেন্টিংগুলোর মধ্যে তিনটি পেন্টিং বিক্রি হয়েছে। এই তিনটি পেইন্টিং ক্রয় করেছেন অভ্রজিত চক্রবর্তী, সুব্রত দেব এবং বিশিষ্ট সমাজসেবী পার্থ চক্রবর্তী।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker