Barak UpdatesHappeningsBreaking News

ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় প্রয়াত

ওয়েটুবরাক, ২৬ ফেব্রুয়ারি: বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায় আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় শিলচরের মেডিল্যান্ড হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। বয়স হয়েছিল ৫৬ বছর। রেখে গেছেন পিতা, স্ত্রী, দুই কন্যা এবং দুই ভাই সহ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার তাঁর ছোট ভাই দিল্লি থেকে এলে বেলা এগারোটায় ইটখলা স্থিত বাড়ি থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হবে শিলচর মহাশ্মশানে।

সঞ্জয় বেশ কিছু দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। ক্যান্সার ধরা পড়লে তাঁর একটি কিডনি কেটে বাদ দিতে হয়েছিল। এর পর এক কিডনিতে বেশিদিন চলতে পারেননি। কয়েকবার তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। সে সময় গ্রিন হিলসে ছুটে গেলেও এবার ভর্তি হন বাড়ির কাছে মেডিল্যান্ডে। কয়েকদিন আইসিইউতে থাকার পর শুক্রবার তাঁর শারীরিক অবস্থার প্রচণ্ড অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনে। কিন্তু শেষ রক্ষা হয়নি।

তাঁর মৃত্যুতে সাংবাদিক মহল তো বটেই, গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সঞ্জয় ছিলেন ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। সৎসঙ্গ আশ্রমের গুরুভ্রাতা-গুরুভগিনীরাও শোকস্তব্ধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker