Barak UpdatesHappeningsBreaking News

কুমারপাড়ার জলমগ্ন এলাকা পরিদর্শন বিধায়ক দীপায়নের

ওয়ে টু বরাক, ৫ জুন : বৃহস্পতিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কুমারপাড়া জিপির জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। এ দিন তিনি কুমারপাড়া অঞ্চলে কৃষি বিজ্ঞান কেন্দ্র ত্রাণ শিবিরে থাকা ৭৭টি বন্যাক্রান্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বন্টন করেন। এই ত্রাণ বন্টনে বিধায়কের সঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ডঃ বিশ্বাস সহ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীপঙ্কর পাল, বিজেপি কার্যকর্তা বিশু দাস, পীযূষকান্তি পাল, নবনির্বাচিত গ্রুপ সদস্য সহ দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

এ দিন বিধায়ক ওয়েস্ট কুমারপাড়া অঞ্চলে বন্যাক্রান্তদের দেখার জন্য নৌকায় করে মজিল বিল হয়ে আক্রান্তদের খোঁজ নেন ও বাঁধের উপরে আশ্রয় নেওয়া বন্যাক্রান্তদের মধ্যে ত্রিপল বিতরণ করেন। এ দিকে, গতকাল ওয়েস্ট কুমারপাড়া অঞ্চলে বাবুল দাসের মেয়ে মমিরানি দাস নদীর জলে ডুবে যায়। এ খবর পেয়ে বিধায়ক দলীয় কার্যকর্তাদের সহযোগে এনডিআরএফ বাহিনীকে সেখানে পাঠান। আজ বিধায়ক নিজে বাবুল দাসের ঘরে গিয়ে খোঁজ নেন ও ডিসি মৃদুল যাদবের সঙ্গে কথা বলে আরও একবার এনডিআরএফ টিমকে দিয়ে মমির সন্ধান বের করার জন্য অনুরোধ রাখেন।

বিধায়কের সাথে এ দিন উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কানু রঞ্জন দাস, পীযুষ কান্তি পাল, জিসান ভট্টাচার্য, প্রসেনজিৎ দেব সহ অন্যান্যরা। এ দিন বিধায়ক বন্যা নিয়ন্ত্রণ বিভাগের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে তোপখানা অঞ্চলের বাঁধ পরিদর্শন করেন। বিধায়ক কুমারপাড়া অঞ্চলের এসি মেমোরিয়াল হাই ও এমই স্কুলে থাকা বন্যাদুর্গতদের খোঁজ খবর নেন ও ত্রাণ শিবিরে থাকা শিশুদের মধ্যে স্কুলের অধ্যক্ষ সহ স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে শিশুখাদ্য বিতরণ করেন। প্রসঙ্গত, বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিধায়ক পাম্প সেট বসানো থেকে শুরু করে রিলিফ ক্যাম্পে বন্যার্তদের খবর নেওয়া সহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker