Barak UpdatesHappeningsBreaking News

কালীপূজায় ‘সেরা পাঁচ’ পুরস্কার দেবে ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : অন্য বছরের মতো ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ’ এই বছরও শহরের সেরা পাঁচটি কালীপূজা কমিটিকে পুরস্কৃত করবে। শৃঙ্খলা, পূজা পর্যবেক্ষণ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা, শব্দ দূষণ এবং পূজা প্যান্ডেলের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হবে।

প্রথম পুরস্কারের ট্রফি স্বাধীনতা সংগ্রামী প্রয়াত গৌরীশঙ্কর রায়-এর স্মৃতিতে, দ্বিতীয় পুরস্কারের ট্রফি সাংবাদিক প্রয়াত বিমল কান্তি দাস-এর স্মৃতিতে এবং তৃতীয় পুরস্কারের ট্রফি সমাজকর্মী রাধাকান্ত ত্রিবেদী-র স্মৃতিতে প্রদান করা হবে। এছাড়াও চতুর্থ ও পঞ্চম পুরস্কার হিসেবে আরও দুটি পুরস্কার দেওয়া হবে।

ক্লাব ভ্যালি ভিউ-এর প্রজেক্ট চেয়ারপার্সন সঞ্জীব রায় সকলকে কালীপূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেন। তিনি বলেন, ক্লাব এরইমধ্যে একটি বিচারক মণ্ডলী গঠন করেছে। তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।পূজার সময় নিরাপত্তা ও যথাযথ শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker