Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়-হাইলাকান্দিতে ৯ জুন থেকে পুনরায় স্কুল 

ওয়েটুবরাক, ৫ জুন : কাছাড় ও হাইলাকান্দি  জেলার অভ্যন্তরীণ এলাকায় জল জমা ও বহু বিদ্যালয় ত্রাণ শিবির হিসেবে ব্যবহৃত হওয়ায় দুই জেলার সব বিদ্যালয় ৬ই জুন বন্ধ থাকবে। এক সরকারি আদেশে জেলা জুড়ে সরকারি, প্রাদেশিকীকৃত, বেসরকারি এবং ভেঞ্চার স্কুলসমূহ শুক্রবার, ৬ জুন তারিখে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৩ জুন পূর্ববর্তী আদেশে বিদ্যালয়সমূহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু টানা বর্ষণ ও বন্যাজনিত পরিস্থিতির আরও অবনতি হওয়ায় আজ বৃহস্পতিবার নতুন আদেশের মাধ্যমে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়। ৭ জুন শনিবার ঈদ-উল-আজহার সরকারি ছুটি এবং ৮ জুন রবিবার সাপ্তাহিক বন্ধ থাকার দরুন বিদ্যালয়সমূহে পুনরায়  কার্যক্রম শুরু হবে সোমবার, ৯ জুন তারিখ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker