Barak UpdatesHappeningsBreaking News

কাছাড় কলেজ এবং শিল্পাঙ্গনের যৌথ উদ্যোগে সংবিধান দিবসে পুরস্কার বিতরণ

ওয়েটুবরাক, ২৭ নভেম্বর : কাছাড় কলেজের ভারতীয় জ্ঞান পরম্পরা কোষ এবং শিল্প ও কারুশিল্পের প্রতিষ্ঠান শিল্পাঙ্গন যৌথভাবে উদযাপন করল সংবিধান দিবস । এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে “ভারতের সংবিধানে চিত্রাঙ্কন” প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে । শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ এবং কাছাড় কলেজের ভারতীয় জ্ঞান পরম্পরা কেন্দ্রের কো-অর্ডিনেটর ডঃ আনন্দ চন্দ্র ঘোষ অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তুলে ধরে বলেন,  ভারতীয় সংবিধান এবং ভারতীয় জ্ঞান ব্যবস্থার সমৃদ্ধ ঐতিহ্য এবং আদর্শ সম্পর্কে তরুণ শিল্পীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৪৭ জন অংশ নিয়েছিলেন। ধ্রুবজ্যোতি বণিক প্রথম পুরস্কার, রাজলক্ষ্মী ভট্টাচার্য দ্বিতীয় পুরস্কার এবং প্রসেনজিৎ দে তৃতীয় পুরস্কার জিতেছেন। বিজয়ীদের যথাক্রমে ৫০০০ টাকা, ৩০০০ এবং ২০০০ টাকার নগদ পুরস্কার দেওয়া হয় । এছাড়াও, সুপ্রমা পাল, পল্লব কান্তি নাথ এবং নাসিমা বেগম লস্করকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

কাছাড় কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডঃ স্মৃতি পাল ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমির উপর একটি উপস্থাপনা প্রদান করেন এবং ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মকে তাদের সাংবিধানিক কর্তব্য পালনে উৎসাহিত করেন।

শিল্পাঙ্গনের রজতজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি নীহার রঞ্জন পাল সংবিধানের বিভিন্ন দিক সম্পর্কে বক্তব্য রাখেন এবং তরুণ প্রজন্মকে এর মূল্যবোধ গ্রহণের আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ ডঃ অপ্রতিম নাগ সংবিধানের সকল রচয়িতাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, কাছাড় কলেজের প্রথম অধ্যক্ষ প্রয়াত নিবারণ চন্দ্র লস্কর গণ পরিষদের সদস্য ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হেমন্ত কুমার বরা। উপস্থিত ছিলেন শিল্পাঙ্গনের রজতজয়ন্তী উদযাপন কমিটির সহ সাধারণ সম্পাদক ড. বিনয় পালও। ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ শামস উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker