India & World UpdatesHappeningsBreaking News

কলকাতা বইমেলায় প্রকাশিত ‘নতুন দিগন্ত প্রকাশনী’র আরও একটি বই

ওয়েটুবরাক, ৩১ জানুয়ারি  : শনিবার সন্ধ্যায় কলকাতা বইমেলায় ‘রাইটার্স ওয়ার্ল্ডে’র স্টলে প্রকাশিত হলো ‘নতুন দিগন্ত প্রকাশনী’র আরও একটি বই । লেখক : সুরঙ্গমা ভট্টাচার্য। বই : ‘বেড়ানো বর্ষায় এবং ইতিহাস খোঁজার জ্যামিতির টানে’।

পুস্তকটির মোড়ক উন্মোচনে ছিলেন লেখক সৈয়দ কাউসার জামাল, গল্পকার অলক গোস্বামী, কবি সুমিতাভ ঘোষাল, কবি-অভিনেতা সত্যপ্রিয় মুখোপাধ্যায়, ঔপন্যাসিক-সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কবি চন্দ্রদীপা সেনশর্মা, কবি অলকানন্দা গোস্বামী, বইটির লেখক সুরঙ্গমা ভট্টাচার্য, প্রকাশক মিতা দাসপুরকায়স্থ এবং লেখক-সম্পাদক সিদ্ধার্থ সিংহ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন অপর্ণা শীল ভট্টাচার্য।

প্রকাশক মিতা দাসপুরকায়স্থ বলেন, এই বইয়ে লেখক সুরঙ্গমা ভট্টাচার্য ঐতিহাসিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দিরনগরী বিষ্ণুপুরের স্থাপত্য ও ভাস্কর্য নিয়ে লিখেছেন। ভ্রমণে যারা উৎসাহী এবং নতুন নতুন জায়গা সম্বন্ধে জানতে আগ্রহী তাদের জন্য প্রয়োজনীয় এই বই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker