Barak UpdatesHappeningsBreaking News
কমিটি গড়ে আইরংমারায় শাখা কার্যালয় খুলল ইয়াসি

ওয়েটুবরাক, ২৪ ফেব্রুয়ারি: আরও একটি শাখা কার্যালয় খুলল ‘ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস’ (ইয়াসি)। গতকাল সোমবার আইরংমারা বাজারে ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক (সংগঠন) প্রণয় নাগ, সহ-সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, প্রদীপ পাশী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন সুমন পাল।

সঞ্জীব রায় জানান, এই কার্যালয়টি ইয়াসি আইরংমারা জিপি কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। নতুন এই জিপি কমিটিতে সুমন পালকে সভাপতি মনোনীত করা হয়েছে। বাবুধন কর্মকার সহ-সভাপতি, রাম কুমার পাশী সাধারণ সম্পাদক, গৌর দাস যুগ্ম সম্পাদক ও রঞ্জু দাস কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন। সুবীর দত্ত মজুমদারকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তথা মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও রয়েছেন ২৫ জন কার্যনির্বাহী সদস্য। জওহরলাল ভূঁইয়া, বিমল চাসা, অমরলাল কৈরী, রজত দাস এবং লালজিত পাশীকে কমিটির উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।কাছাড় জেলার শিলকুড়ি চা বাগান এলাকা থেকে বৃহত্তর ধোয়ারবন্দ এলাকাবাসীর সেবায় নিয়োজিত থাকবেন তাঁরা।
‘আইরংমারা শ্রমিক উন্নয়ন সংস্থাও’ নিজ কাজকর্ম এই কার্যালয় থেকে পরিচালিত করবে বলে জানিয়েছেন ইয়াসি-র কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবীর দত্ত মজুমদার এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রাম কুমার পাশী।



