Barak UpdatesHappeningsBreaking News
কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে বরাক বঙ্গের অনুষ্ঠান স্থগিত

ওয়েটুবরাক, ৭ জানুয়ারি: প্রয়াত জননেতা , বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের দীর্ঘদিনের সদস্য কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে বরাক বঙ্গের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করা হয়l তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল সম্মেলনের সুবর্ণ জয়ন্তী তথা ৫০-তম প্রতিষ্ঠা দিবসে আগামীকাল বৃহস্পতিবার যে সব অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কাছাড় জেলা সমিতি সেগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ছিল শিলচর আঞ্চলিক সমিতির সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রয়াত সহ-সভাপতি ইমাদ উদ্দিন বুলবুলকে মরণোত্তর সম্মাননা প্রদান, লক্ষীপুর আঞ্চলিক সমিতির সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাটিগড়া আঞ্চলিক সমিতির শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সে সব স্থগিত রেখে জেলা সমিতি সমস্ত আঞ্চলিক সমিতিগুলোকে আগামীকাল প্রতিষ্ঠা দিবসে শুধুই সংগঠনের পতাকা উত্তোলন করতে নির্দেশ দিয়েছে। শিলচর বঙ্গভবনে সকাল সাড়ে দশটায় যথারীতি পতাকা উত্তোলন হবে বলে জানিয়েছেন শিলচর আঞ্চলিক সমিতির সভাপতি সব্যসাচী পুরকায়স্থ।



