Barak UpdatesHappeningsBreaking News
কবীন্দ্র পুরকায়স্থকে ‘বরাক প্রহরী’ সম্মান জানাল অসম সাহিত্য সভা

ওয়ে টু বরাক, ১৯ মে : অসম সাহিত্য সভার পক্ষ থেকে সোমবার শিক্ষা,সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিশিষ্ট শিক্ষাবিদ কবীন্দ্র পুরকায়স্থকে “বরাক প্রহরী” সম্মানে ভূষিত করা হয়েছে।
অসম সাহিত্য সভার সভাপতি ড: বসন্ত কুমার গোস্বামী, সহ-সভাপতি পদুম রাজখোয়া, প্রধান সম্পাদক দেবজিত বরা,ধীরেন শর্মা, গোবিন্দ কলিতা, ড. মৃন্ময় নাথ প্রমুখ তাঁর শিলচরের বাড়িতে গিয়ে তাঁর হাতে একটি অসমীয়া গামোছা,জাপি এবং স্মৃতিস্মারক তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলা সাহিত্য সভা, অসমের সভাপতি খগেন্দ্র চন্দ্র দাস, সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, সন্দীপন দত্ত পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন। অতিথিদের বাড়িতে স্বাগত জানান কবীন্দ্র বাবুর পুত্র কনাদ পুরকায়স্থ। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।



