Barak UpdatesHappeningsBreaking News
কংগ্রেস কর্মী প্রাণতোষ বসাক প্রয়াত

ওয়েটুবরাক, ২ ফেব্রুয়ারি: বিশিষ্ট কংগ্রেস কর্মী এবং প্রতিষ্ঠিত ঠিকাদার প্রাণতোষ বসাক সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন। বয়স হয়েছিল ৭৫ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। আসাম জল নিগম বোর্ডের বরিষ্ঠ ঠিকাদার প্রাণতোষ বসাক সকলের কাছে পরিচিত ছিলেন দাসুদা হিসেবে। শিলচর পুর এলাকার ৬ নং ওয়ার্ডের (বর্তমানে ১১ নং) কংগ্রেস সভাপতি ছিলেন তিনি।
দাসুদার মৃত্যুতে এলাকা জুড়ে শোক পরিলক্ষিত হয়। গভীর শোক প্রকাশ করেছেন শিলচর শহর কংগ্রেস সভাপতি অতনু ভট্টাচার্যও।



