Barak UpdatesHappeningsBreaking News

কংগ্রেসের টিকিট লড়াই: শ্রীভূমিতে জখম জেডপি সদস্য

ওয়েটুবরাক, ৬ জানুয়ারি: নির্বাচনী প্রস্তুতির বদলে শ্রীভূমিতে কংগ্রেস ব্যস্ত নিজেদের মধ্যে মারামারিতে। প্রাণঘাতী হামলার শিকার হলেন জেলা পরিষদ সদস্য জিল্লুর নুর। অভিযোগ, তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন এপিসিসির সম্পাদক বিধানসভা ভোটে উত্তর করিমগঞ্জ থেকে টিকিটের দাবিদার শাহানাজ চৌধুরী। গুরুতর অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে রাজাটিলা জেলা পরিষদ সদস্য নুরকে।

দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের অন্তর্ভুক্ত নিলামবাজারের বাহাদুরপুরের এক রেস্তোরাঁয় ঘটে কংগ্রেসের লড়াইয়ের এই ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker