India & World UpdatesHappeningsBreaking News
এবার খামেনেইয়ের স্ত্রীরও মৃত্যু

ওয়েটুবরাক, ২ মার্চ: শনিবার আমেরিকার বিমান হামলায় হামলায় মৃত্যু হয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেইয়ের। সেই সময়ই জখম হন তাঁর স্ত্রী খোজাস্তেহ বাঘেরজ়াদেহ। ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার তাঁর মৃত্যু হয়েছে। খোজাস্তেহের বয়স ৭৮। ১৯৬৪ সালে খামেনেইয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। খামেনেই তখন ইরানের সর্বোচ্চ নেতা হয়ে ওঠেননি। বাঘেরজ়াদেহের বাবা ছিলেন খামেনেইয়ের পূর্বসূরি আয়াতোল্লা রুহুল্লা খোমেইনির ছায়াসঙ্গী। খোমেনেইয়ের হাত ধরেই সত্তরের দশকের শেষে ইরানে ইসলামিক বিপ্লব হয়। পতন হয় শাহ রাজবংশের।



