NE UpdatesAnalyticsBreaking News
এন আরসিতে আবেদন না করে আধার কার্ড প্রাপকদের বিরুদ্ধে ব্যবস্থা : মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ এপ্রিল : এনআরসিতে আবেদন না করেই যারা আধার কার্ডে করেছেন, এ বার তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ এ কথা জানিয়েছেন। রবিবার আজারায় প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই ঘোষণা করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, হিন্দু মুসলমান বলে কথা নয়, পাকিস্তানের সমর্থনে মন্তব্য করা কাউকেই ছেড়ে দেওয়া হয়নি। পাকিস্তান ছাড়া বাংলাদেশের স্বপক্ষে মন্তব্য করলেও কাউকে ছাড়া হয়নি। আগামী দু-চার দিনের মধ্যে অসমে বড় ধরনের একটি অভিযান শুরু হবে। এন আরসিতে আবেদন না করে কত সংখ্যক মানুষ আধার কার্ড নিয়েছেন, এ ব্যাপারে খুব শীঘ্রই জানানো হবে।
মুখ্যমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে যে পরিমাণ মানুষ অসমে প্রবেশ করেছেন, তাদের ফেরত পাঠাতে অ্যাকশন প্ল্যান হাতে নেওয়া হয়েছে। বহু মানুষ এনআরসিতে আবেদন করেননি, আর এখন আধার কার্ড নিয়েছেন। এখন যদিও তা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আগে যারা নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ন্যাশনাল সিকিউরিটি আইন লাগানোর জন্যও পুলিশকে বলা হয়েছে।



