India & World UpdatesHappeningsSportsBreaking News
এক সপ্তাহের জন্য স্থগিত আইপিএল

ওয়েটুবরাক, ৯ মে: ক্রিকেটারদের নিরাপত্তার খাতিরে আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এ কথা ঘোষণা করেছেন।
এখনও আইপিএলে ১২টি লিগ পর্যায়ের ম্যাচ বাকি, বাকি চারটি প্লে অফ ম্যাচ-সহ ফাইনাল। সেই ম্যাচগুলি কবে হবে, খতিয়ে দেখা হচ্ছে সম্ভাব্য সময়সূচি।
ক্রিকেট মহলের ধারণা, উত্তেজনা কমলেই বাকি ম্যাচগুলির আয়োজন করবে বিসিসিআই। যদিও জুন মাসে ভারত ইংল্যান্ড সফরে যাবে। এরপর আগস্ট থেকে সেপ্টেম্বর, ঠাসা সূচি ভারতীয় দলের। সেই কারণে কোন সময় ফের শুরু হবে আইপিএল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
২০২১ সালে করোনার প্রাদুর্ভাবের কারণে মাঝপথে স্থগিত হয়েছিল এই কোটিপতি লিগ। টুর্নামেন্টের বাকি খেলাগুলি চলে যায় আরব আমিরশাহিতে। তাই মনে করা হচ্ছে, এবারও আরব আমিরশাহি কিংবা দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে আইপিএল।


